ডেস্ক রিপোর্ট: হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ গত বুধবার (২৭ জুলাই) নওগাঁ জেলার মো. নাজিম উদ্দীন (৬২) জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- EE0749538।
শুক্রবার (২৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে এ নিয়ে মোট মারা গেছেন ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এরমধ্যে পুরুষ ১৭ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় ২ জন মারা যান।
পবিত্র হজ শেষে আরও ২ হাজার ৪৭৪ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত এ বছর সৌদি আরব থেকে দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৮৯ জনে।
গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৯৭টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫০টি, সৌদিয়ার ৪২টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।
ইত্তেফাক
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments