ডেস্ক রিপোর্ট: গাছ আমাদের বিশুদ্ধ বাতাস এর উপস্থিতি নিশ্চিত করে যা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করি, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা।
গাছ ভাঙ্গন রোধ করে, ঝড়-ঝঞ্ঝা থেকে আমাদের বাঁচায়, সর্বোপরি একটি গাছকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বাস্তুতন্ত্র।
হাওর রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
আজ শুক্রবার (৩০ আগস্ট) লাখাই উপজেলার সিংহগ্রামে এই কর্মসূচি করা হয়।
পরিবেশ সংগঠক, কবি তাহমিনা বেগম গিনি'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য সচিব, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক জনপ্রতিনিধি আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজীব।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক মো: বাহার মিয়া, ডাঃ ফরাসউদ্দিন, গাছ মামা হিসেবে পরিচিত মো: রায়হান মিয়া, মহিউদ্দিন আহমেদ রিপন, যুব ফোরামের আকিব শাহরিয়ার, জালাল উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান চৌধুরী সোনাই, সাংবাদিক বিল্লাল আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, দৌলত রবিদাস, শোভাষ রবিদাস, কামাল রবিদাস প্রমুখ।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল তাপদাহের উদাহরণ দিয়ে বলেন,গরমের দিন গাছের আশপাশে ছায়া থাকে এবং শীতল আবহাওয়া পাওয়া। অন্যান্য সুবিধার মধ্যে প্রধান হচ্ছে গাছ আমাদের বিশুদ্ধ বাতাসের উপস্থিতি নিশ্চিত করে। এছাড়া সবুজায়ন আমাদের প্রাণীকুল, সামাজিক সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক।
প্রধান অতিথি শরীফ জামিল বলেন, হাওরে ব্যাপকভাবে জনবসতি করে উঠেছে। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং এই সমস্ত জনপদের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে হাওরে গাছ লাগানো এবং হাওরের গাছ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্থানীয় এলাকাবাসীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। তিনি গ্রামে গ্রামে আরো অনেক গাছ মামা গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও এতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাছ মামা হিসেবে পরিচিত মোঃ রায়হান মিয়া ও লাখাই উপজেলার মহিউদ্দিন আহমদ রিপনকে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর 'সবুজ সাথী ' সম্মাননা প্রদান করা হয়।
গাছ রোপণে উৎসাহ প্রদানকারী সংস্থা জব ফর হিউম্যান রিসোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে দেড় শতাধিক গাছের চারা প্রদান করা হয়েছে এই কর্মসূচিতে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments