পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রাজশাহীর মোহনপুর থানা, ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর না পাওয়া গেলে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপজেলাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সকাল নয়টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা সদরে অবস্থান নেয়
এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প পথ হিসেবে যানবাহনগুলো তানোর ও দুর্গাপুরের কানপাড়া হাট হয়ে চলাচল করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে মোহনপুর উপজেলা চত্বরের আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাংচুর চালায়।
এসময় কার্যালয়ে সামনে থাকা তিনটি মোরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। পরে শিক্ষার্থীরা সড়কের উপরে আগুন জ্বালিয়ে অবরোধ করে। সেখান থেকে আন্দোলনরত শিক্ষার্থী মোহনপুর থানায় হামলা চালায়।
এসময় তারা মোহনপুর থানায় আগুন দেওয়া ছাড়াও থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হরিদাম মন্ডলের গাড়ি ভাংচুর চালায়।
এবিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হরিদাম মন্ডল বলেন,একজন পুলিশ সদস্য আহত হয়েছে। আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত আছি।অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।থানার গাড়ী ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে। ভাই একটু পরে কথা বলবো।
বিষয়টি নিয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের মুঠোফোন কল করা হলে তারা রিসিভ করেননি। তাই এবিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে মোহনপুর ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সজিবুল ইসলাম বলেন, ‘তারা বেলা সাড়ে ১২টার দিকে খবর পান মোহনপুর থানা ও ভূমি অফিসে আগুন দেওয়ার বিষয়ে। কিন্তু ফায়ার সার্ভিসে পুলিশ না আশায় নিরাপত্তার কারণে তারাও বের হতে পারেনি।’ তবে তাদের ফায়ার সার্ভিসের আশেপাশে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন বলে ধারণা করেন তিনি।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments