ডেস্ক রিপোর্ট:: সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ মক্কা-মদিনার ধর্মীয় স্থাপত্যশৈলী নিয়ে চলছে ১০ দিনব্যাপী প্রদর্শনী। মদিনা নগরীর বুরাইদাহ নামক এলাকার কিং খালেদ কালচারাল সেন্টারে এর আয়োজন করেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদ। এতে মক্কা ও মদিনার সম্মানিত স্থানগুলো নিয়ে বিভিন্ন কর্নার রাখা হয়।
গত ২২ ডিসেম্বর এই প্রদর্শনী আরম্ভ হয়েছে। জানা গেছে, মূলত মক্কা ও মদিনার সম্মানিত স্থানের ইতিহাস ও সাংস্কৃতিক কার্যক্রম সবার কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের জাদুঘর ও স্থাপত্য বিষয়ক প্রধান প্রকৌশলী মাহির বিন মুনসি আল জাহরানি সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
পবিত্র কাবা ঘরের কর্নার এর অন্যতম। এখানে কাবা ঘরের গিলাফ সেলাইয়ের ব্যবস্থাপনা প্রদর্শনীতে রাখা হয়েছে। পবিত্র কাবার গিলাফ সেলাইয়ের কার্যক্রমে অংশ নিতে পারবেন দর্শনার্থীরা।
এছাড়াও প্রদর্শনীতে আছে কাবা ঘরে ব্যবহৃত সুগন্ধি, পবিত্র কাবার গিলাফের অংশ বিশেষসহ অনেক গুরুত্বপূর্ণ বস্তু। এছাড়াও থ্রিডি প্রিন্টের সাহায্যে কাবা ঘরের তালা, মাকামে ইবরাহিম দেখা সুযোগ রয়েছে।
মদিনার অদূরে অবস্থিত এ প্রদর্শনীতে এসে কাবার ক্যালিগ্রাফার কর্নার দেখা যাবে। এখানে কাবা গিলাফের বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালিগ্রাফার শায়খ মুখতার আলমের ক্যালিগ্রাফি প্রদর্শনীতে রাখা হয়েছে।
এ ছাড়াও ভার্চুয়াল হাজরে আসওয়াদ কর্নার, জমজম পানি কর্নার, মসজিদ সম্প্রসারণের স্থিরচিত্রের কর্নার, পবিত্র কোরআন কর্নার, হারামাইল শরিফাইন লাইব্রেরি কর্নার ও ডিজিটাল কর্নার রয়েছে।-আমাদের সময়.কম
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments