স্টাফ রিপোটার: এই সমস্ত ওয়ার্ডের ইফতার মাহফিলগুলোতে প্রধান অতিথি হিসেবে ধারাবাহিকভাবে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হক।
এ সময় জনাব আমিনুল হক এর সাথে ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, মোঃ আক্তার হোসেন, সদস্য হাজী মোঃ ইউসুফ, আজহারুল ইসলাম সেলিমসহ ভাটারা এবং খিলক্ষেত থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভাটারা এবং খিলক্ষেত থানাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলগুলোতে প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, “পবিত্র রমজান মাসে খেজুর, চাল, ডাল, তেল, পিঁয়াজ, ছোলা, মাছ—মাংশ, ডিম, সবজি, আনাজ—পাতিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে মানুষের শ^াসরুদ্ধকর অবস্থা। সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেশের ধর্মপ্রাণ মানুষকে এই রমজান মাসে দুঃসহ যন্ত্রণার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। সিন্ডিকেট আর লুটপাট হলো আওয়ামী লীগ সরকারের অপর নাম। দেশ থেকে দখলদার আওয়ামী সরকারকে বিদায় না করতে পারলে মানুষের দুর্ভোগ—দুর্দশা তো কমবেই না, বরং দেশের স্বাধীনতা—সার্বভৌমত্বও ধ্বংস হয়ে যাবে। তাই জনগণকে সাথে নিয়ে আওয়ামী কতৃর্ত্ববাদী সরকারের পতন ঘটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। ৭ জানুয়ারীর ডামি সরকারকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন—সংগ্রাম থেকে পিছপা হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ও সমমনা রাজনৈতিক দল সমূহ। জনগণের বিজয় হবেই।”
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
সব মন্তব্য
No Comments