রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল শনিবার সকালে বানারীপাড়া পৌরসভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম ভিজিএফের এ চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার প্রমুখ। পরে সংসদ সদস্য মোঃ শাহে আলম উপজেলার সদর,সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান,বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আঃ জলিল
ঘরামী, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে বানারীপাড়া পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নে ১০ হাজার ২৫৫ দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments