ডেস্ক রিপোর্ট: গ্রামীণফোনকে নতুন সিম বিক্রি না করতে সরকারের নির্দেশনার পর এবার সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট পরিবর্তন করল দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। তারা গ্রাহকদের রিচার্জ লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে।
শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায় টেলিকম অপারেটর গ্রামীণফোন। তবে গ্রাহকরা এখনো ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো কিনতে পারবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার জানান, বর্তমানে ২০ টাকা রিচার্জ করলে ৩০ দিনের মেয়াদ পাওয়া যাবে। এর আগে ১০ টাকা রিচার্জেও ৩০ দিন মেয়াদ পাওয়া যেত। ২০ টাকার কম রিচার্জ না করা গেলেও গ্রামীণফোনের ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতোই ব্যবহার করা যাবে। তবে জিপি থেকে জিপি নম্বরে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুদিন এবং তিনদিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে বলেও জানান খায়রুল বাশার।
এদিকে গ্রামীণফোনের কাছে (অডিট আপত্তির) সরকারের বকেয়া টাকার পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। এর মধ্যে পরিশোধ করা হয়েছে ২ হাজার কোটি টাকা। বর্তমানে বকেয়া রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা।-আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments