ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা রাশিয়ার সাথে বিরোধ চাইছি না, একটি স্থিতিশীল অনুমানযোগ্য সম্পর্ক চাই। স্পষ্ট করে বলেছি রাশিয়া ক্ষতিকারক ক্রিয়াকলাপে নিযুক্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী এবং অর্থবহ উপায়ে প্রতিক্রিয়া জানাবে।’ জেনেভায় আগামী ১৬ জুন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন।
মস্কোর বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা বহাল রেখেছে ওয়াশিংটন। এ নিয়ে দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে। তারপর যুক্তরাষ্ট্রে সাইবার হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। মস্কো তা অস্বীকার করছে এবং সর্বশেষ বাইডেন বলেছেন তিনি চান দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক।
রুশ পররাষ্ট্রমন্ত্রি সের্গেই ল্যাভরভ বলেছেন মস্কো ওয়াশিংটনের সহযোগিতা চাইছে দুই দেশের মধ্যে সম্পর্কে যে জঞ্জাল জমেছে তা পরিস্কার করতে। তিনি মনে করেন সদিচ্ছা থাকলে দুটি দেশ গভীরতম মতপার্থক্য সত্ত্বেও সম্পর্ক উন্নয়ন করতে পারে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি মি: পুতিনকে বলব যা তাকে আমি বলতে চাই। ক্ষমতায় যাওয়ার পর প্রথম ব্রিটেনের মাটিতে পৌঁছে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, পরিস্কার করে বলছি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেখিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইউরোপে গণতন্ত্র বা সার্বভৌমত্ব নস্যাৎ করতে চাইলে পাল্টা জবাব দেওয়া হবে।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রজোটের সঙ্গে অংশীদারিত্বের অদ্বিতীয় নেটওয়ার্ক বিশ্বে আমাদের সুবিধার মূল চাবিকাঠি হয়ে গেছে এবং তারা আমাদের সবার জন্য বিশ্বকে আরও সুরক্ষিত করে তুলেছে। আমরা আজকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে যাচ্ছি, যা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমরা শক্তির অবস্থান থেকে এটি পূরণ করতে যাচ্ছি।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূ-কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। শুক্রবার, ২০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন ...
রফিকুল ইসলাম সুজন: তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ এখন ওভারটাইমে প্রবেশ করেছে। ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল শুক্রবার, ২০ নভেম্বর। ত ...
বিশেষ প্রতিনিধি, ওয়াশিংটন: চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয় ...
আন্তর্জাতিক ডেস্ক: গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর ব্যয় ৪৮.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষ ...
সব মন্তব্য
No Comments