স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় ৭৩ পাউন্ড কেক কেটে
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এছাড়াও দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ফজরের নামাজ পড়ে সবাইকে নিজ নিজ এলাকায় সর্তক অবস্থায় থাকার আহবান জানান মশিউর রহমান মোল্লা সজল। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একইসাথে অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
পরে দুই শতাধিক এতিম ও দলীয় ৫ শতাধিক নেতাকর্মীদের মাঝে খাবার বিতরন করা হয়। এর আগে ৭৩ পাউন্ডের কেক কেকে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: সোহেল খান, সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবু, ৬৬ নং ওয়ার্ড ডগাইর দক্ষিণ পাড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: নাসির উদ্দীন(নাসির মেম্বার),
৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক, ৬ নং ইউনিট আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম,
৭নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন,৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ডগাইর ইউনিটের সভাপতি মাহবুব আলম ফয়সালসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments