আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল। ‘প্লাটিনাম জয়ন্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ; ইতিহাস, ঐতিহ্য, চেতনা ও সাফল্যের পথচলা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। প্রবন্ধে বলা হয়, বাঙালি জাতির জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতোভয় সংগ্রাম, জয় বাংলা ¯েøাগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা- এ সবকিছুর মূলেই রয়েছে আওয়ামী লীগ। ৭৫ বছর বয়সের পরিণত এ দলটির হাত ধরে আজ বিশ্বের বুকে বিস্ময় হয়ে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি। কাজেই দলটি কেবল বাংলাদেশে নয়, উপমহাদেশের রাজনীতিতেও একটি মাইলফলক।
সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এমএ বারেক তোতা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। জাতীয় ও স্থানীয় প্রয়াত নেতাদের নিয়ে শোকপ্রস্তাব উপস্থাপন করেন শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম।
একই অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে শহরের নবারুণ পাবলিক স্কুলে বৃক্ষরোপণ করা হয়।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments