কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। গরমের তীব্রতা থেকে কিছুটা রেহাই মিললেও সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় লাগাতার একটানা বৃষ্টিতে জনজীবনে নেমেছে স্থবিরতা। চরম দুর্ভোগে পড়েছে সব শ্রেনী পেশার মানুষ। সবেচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শ্রমজীবীরা। এছাড়া টানা বষ্টিতে নিচু স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ভেসে গেছে এসব ঘের ও পুকুরের মাছ। এতে লোকসানে পড়েছেন মৎস্য চাষীরা। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ বছরের সকল রেকর্ড ভেঙে কলাপাড়ায় সর্বোচ্চ ১৩৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে অতিভারী বৃষ্টির সঙ্গে উপক‚লীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
ব্যসায়ি হোসেন বলেন, বৃষ্টির করানে বাজারে লোকজন খুবই কম। শুধু মাত্র দোকান খুলেই বসে রয়েছি।
শ্রমজীবী আল আমিন হাওলাদার বলেন,বৃষ্টির কারণে কেউ কাজ করাতে চায় না। এভাবে বৃষ্টি চলতে থাকলে সংসার চালানো দায় হয়ে যাবে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, আগামী ২৪ ঘণ্টা অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় বজ্রবৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments