আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিশেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প( ইউজিডিপি) সহায়তায়, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেটিভ এজেন্সি(জাইকা) অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ।৩দিনের এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা, আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার উপর দিকনির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর শাহিনা আকতার প্রমুখ। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪২জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments