স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের যৌথ প্রযোজনায় দেশ আজ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালীতে পুলিশ অতর্কিত গুলি চালিয়ে শাওন নামের এক যুবদলের নেতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছে শতাধিক নেতাকর্মী।
একই সময়ে নেত্রকোনায় পৌর শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এখানে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করা হয়।
রিজভী এ নির্মম হত্যাকান্ড ও হামলার নিন্দা জানিয়ে বলেন, এই সরকার রক্ত পিপাসু সরকার। এরা ক্ষমতায় নেশায় বেপরোয়া হয়ে গেছে। আর কত রক্ত ঝড়লে গণতন্ত্র মুক্ত হবে? আমরা প্রস্তুত। তবুও আমরা মানুষের অধিকার ফেরত চাই। এই জালিম শাহী সরকারের পতন ঘটিয়েই সকল হত্যা, অন্যায়, হামলার বিচার করা হবে।
রুহুল কবির রিজভী পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা করেন এবং এই হত্যা বিচার দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
সব মন্তব্য
No Comments