জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-গবেষকদের প্রবন্ধসমূহ অনলাইনে প্রকাশের জন্য অনলাইন জার্নাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিমোট একসেস সিস্টেমের উদ্বোধন করা হল। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট এবং বিভাগীয় জার্নাল অনলাইনে প্রকাশের সুযোগ হবে।
৩১ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের প্রবন্ধসমূহ অনলাইনে প্রকাশের মধ্যদিয়ে শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের মান আরও বৃদ্ধি পাবে। এতে বিশ্বর্যাংকিং-এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুপ্রতিষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অফিস এ উদ্যোগ করায় উপাচার্য এর সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি আরো বলেন, জার্নাল অনলাইনে প্রকাশের উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। অনুষদ, ইনস্টিটিউট এবং বিভাগগুলাকে এ ব্যাপারে আন্তরিক হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য বাস্তবায়িত হলে এ বিশ্ববিদ্যালয় একটি গর্বের জায়গায় পৌঁছাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এম শামীম কায়সার বলেন, অনলাইন জার্নাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিমোট একসেস সিস্টেম আজ উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল জার্নাল একই প্লাটফর্মে প্রকাশের যাত্রা শুরু হলো। এর পুরোপুরি বাস্তবায়ন প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে এবং এতে সকলের সহযোগিতার প্রয়োজন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
সব মন্তব্য
No Comments