বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে ও সার্বিক প্রচেষ্টায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণ হচ্ছে আধুনিক ভবন। এরফলে ৭ তলা বিশিষ্ট আধুনিক এ ভবনে থাকার সুবিধা পাবেন তারা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৪) অত্যাধুনিক এই ভবন নির্মাণের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় নির্মাণাধীন কাজের গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান।
এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল পৌরসভার সদ্য বিদায়ী সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সার্বিক প্রচেষ্টায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ যা মহসিন মিয়া মধুর সুন্দর চিন্তা চেতনার প্রতিফলন।
শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান জানান, পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন নিশ্চিতের লক্ষ্যে আধুনিক এ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন, আশা করছি সঠিক সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে। তিনি জানান, কাজের গুণগতমান ঠিক রাখতে আমরা এবং পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকবো।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল)ভোর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারু ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট সফরকে ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফরকে কেন্দ্র করে সিলেটবাসী উষ্ণ অভ্যর্থনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপি ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়; আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথ ...
সব মন্তব্য
No Comments