আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদকসন্ত্রাস, নার্কো-টেররিজম, কোকেন আমদানি ষড়যন্ত্র এবং অবৈধ অস্ত্র ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগসহ চারটি গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।
মার্কিন বিশেষ বাহিনীর পরিচালিত একটি অভিযান থেকে ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে গ্রেফতার করে মাদুরোকে, এবং ৫ জানুয়ারি (সোমবার) সকাল সময় ম্যানহাটনের ফেডারেল আদালতে তাঁকে আনা হয়।
মাদক ও অস্ত্র চোরাচালান, নারকো-টেররিজম ও কোকেন আমদানি ষড়যন্ত্র সহ চারটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যেখানে মাদুরো ও তার ঘনিষ্ঠদের দীর্ঘসময় ধরে আন্তর্জাতিক কোকেন নেটওয়ার্কে জড়িত থাকার দাবি করা হচ্ছে।
আদালে দাঁড়িয়ে তিনি নিজের উপর আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ এবং এখনও আমার দেশের প্রেসিডেন্ট।” তিনি আরও অভিযোগ করেন যে তাকে তার নিজ দেশ থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।
তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একই অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং আদালতে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে এই গ্রেফতার ও অভিযানের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ও জাতিসংঘে বৈধতার বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
নিজের দেশ থেকে ৩ জানুয়ারি আটক হয়ে, ৫ জানুয়ারি ২০২৬ নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে নিকোলাস মাদুরোকে, যেখানে তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments