স্টাফ রিপোর্টার: রাজধানীর জুরাইনে রেললাইনের লেভেলক্রসিংয়ে আটকে পড়া ৪০ যাত্রীসহ বাস ঠেলে উদ্ধার করা সেই ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম, বিপিএম (বার)। আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক, এটিএসআই উওম কুমার দাস ও ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীকে এ মহতী কাজের জন্য পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল ও সহকারি পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়।
উল্লেখ্য, গত ৫ মে সন্ধার পরে আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪০৩০) যান্ত্রিক ত্রুটির কারণে জুরাইন রেল লাইনের উপর উঠা মাত্র বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না বলে পালিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী কমিউটার-২২৯ নম্বর ট্রেন জুরাইনের দিকে আসছিলো। এদিকে তাৎক্ষনিক ট্রাফিক পুলিশরা পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সঙ্গে নিয়ে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে দেয় বাসটিকে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার ট্রেনটি জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে। এদিকে গত ২৭ এপ্রিল ঈদ মার্কেটে কেনা কাটা করতে আসা হারিয়ে যাওয়া এক শিশু কে উদ্ধার করে বাবার কাছে ফিরিয়ে দেন ওই টিআই বিপ্লব ভৌমিক।
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
সব মন্তব্য
No Comments