ডেস্ক রিপোর্ট: নারী শিক্ষা, অধিকার ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে মরণোত্তর ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কারটি খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান-এর হাতে তুলে দেন।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “অদম্য নারী পুরস্কার ২০২৬” কর্মসূচির আওতায় এ সম্মাননা প্রদান করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা ও শক্তিশালী করার ক্ষেত্রে খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজন নারীকে “অদম্য নারী” সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও কর্মসংস্থানে বাবিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবির, নির্যাতন মোকাবিলা করে জীবনে সফলতার জন্য শামলা বেগম এবং সামাজিক উন্নয়নে অবদানের জন্য আফরোজা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীদের একজন ছিলেন বেগম খালেদা জিয়া এবং দীর্ঘদিন তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments