ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৬৭৮

প্রকাশ : 22 Sep 2025
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৬৭৮

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।  চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৯৩ জন ও নারী ৮৮ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৪২৬ জন ও নারী ২৫২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪২ হাজার ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৫ হাজার ৬৫০ জন ও নারী ১৬ হাজার ৮৫৯ জন।


সম্পর্কিত খবর

;