দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যান চালকের ঘুষি খেয়ে অপর ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক বারু প্রামানিক (৬৫) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামের মৃত বিদু প্রামানিকের ছেলে।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যÿদর্শীরা জানান, ভ্যান চালক বারু প্রামানিক তার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর পাখি ভ্যান চালক রজত আলী (২৮) তার চলন্ত ভ্যান নিয়ে বারু প্রামানিকের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এনিয়ে দু’জের মধ্যে তর্কাতর্কি ও কথা কাটাকাটির এক পর্যায়ে রজত আলী ক্ষুব্ধ হয়ে ভ্যান চালক বারু প্রামানিকের মুখে সজোরে ঘুষি মারে। ঘুষি খেয়ে বারু প্রামানিক রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাজারের লোকজন দ্রুত বারু প্রামানিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিায়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ভ্যান চালক রজত আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ভ্যান চালক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের বদর উদ্দিনের ছেলে।
ভ্যান চালকের ঘুষিতে ভ্যান চালক নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে রজত আলী নামে এক ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালক বারু প্রামানিক নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ভ্যান চালক রজত আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীতে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলাকে কেন্দ্র করে সাংবাদিক আরবিএস পাভেলকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।
মামলার অভিযোগ,ঘটনার সময়ক্রম এবং প ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল)ভোর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারু ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট সফরকে ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফরকে কেন্দ্র করে সিলেটবাসী উষ্ণ অভ্যর্থনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপি ...
সব মন্তব্য
No Comments