মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহ জালাল পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিন জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সরোয়ার জানান, 'ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ জালাল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহনের । এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছি। এছাড়া আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও রয়েছে। আমরা বিস্তারিত পড়ে জানাতে পারবো।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে শাহ জালাল পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩০ জনের মতো। এছাড়া আরও বেশ কিছু লোকজনও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments