সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ঢাকা রোডে আবার বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। জেলার নাগরিকদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে বুধবার (৪ সেপ্টেম্বর ) বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
এবিষয়ে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে। বাস দুটি জামালপুর ফৌজদারী মোড় থেকে সকাল ৭টায় ও রাত ১২টায় টাংগাইল হয়ে ঢাকায় যাবে এবং ঢাকার কমলাপুর বিআরটিসি ডিপো থেকে জামালপুর উদ্দেশে
রাত ১২টা ও সকাল ৭টা দিকে ছেড়ে আসবে। বিরতিহীন ভাবে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাবেক সভাপতি এম.এ জলিল, ও বিআরটিসি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
স্থানীয়সূত্রে জানা যায়, জেলার নাগরিকদের দাবির প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু বাস মালিকদের সিন্ডিকেটের কারণে কয়েক মাস যেতে না যেতেই ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এ রোডে ব্যক্তিমালিকানাধীন বাস সার্ভিসের অবস্থা খুবই নাজুক। ভালো মানের কোনো বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে এই দুর্ভোগ কিছুটা কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।
উদ্বোধনকালে জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর ঢাকা রোডে এ বাস দুটির স্বাভাবিক গতীতে চলাচলের ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয় এজন্য যাত্রী সাধারণ বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments