সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট অসহায় হত দরিদ্র ভূক্তভোগির মাঝে ঈদুল আযহার উপহার বিতরণ করেছেন।
রবিবার (৮ জুন) সকালে ইউনিট কার্যালয়ে এই উপহার বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. সোহাগ।
এ সময় জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান জ্বিলানী, সেক্রেটারী খায়রুল ইসলাম লিয়ন, কার্যনির্বাহী সদস্য এড. মুফতী মো. মঞ্জুর আলম, শামীমা খান,জাহাঙ্গীর আলম, জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম বুলবুল,এড. মোঃ সাঈদ বিন আনোয়ার সজিব এবং মীর ইসহাক হাসান ইখলাসসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
কাতার রেডক্রিসেন্টের সহায়তায় ৮০ জন পরিবারের প্রত্যেকের মাঝে দেড় কেজি গরুর মাংস, চাল, আলু,তেল, পিয়াজসহ রান্না সামগ্রী দেয়া হয়।
জামালপুর রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন বলেন, আমরা কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় অসহায় ভূক্তভোগী ৮০ জন পরিবারকে দেড় কেজি করে গরুর মাংস বিতরণ করেছি। এ ছাড়া আমরা ইউনিটের পক্ষ থেকে চাল, তেল, আলু, লবন, পিয়াজসহ মসলা সামগ্রী দিয়েছে। আশা করছি আগামী দিনেও যে কোন দূর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকতে পারবো।
ভূক্তভোগী সৈয়দা দুলালী বলেন, রেডক্রিসন্ট থেকে দেড় কেজি গরুর মাংস, চাল, তেল, আলু,পিয়াজসহ অনেক কিছু পাইছি। ঈদে তো আমরা কিছুই কিনে খেতে পারি না। এই সব পেয়ে অনেক খুশি আমি।
হান্নান বলেন, খুব খুশি হয়েছি। আমাদের মতো পরিবারে যখন ঈদ আনন্দ থাকে না তখন রেড ক্রিসেন্ট থেকে যা দিয়েছে তাতেই সবার চলে যাবে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয় ...
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সব মন্তব্য
No Comments