ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র আশরাফুল রহমান ওরফে ইজাজকে (২২) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আবদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী খোকন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হত্যা মামলার প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের দ্রæত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, আগামী ১৮ ঘন্টার মধ্যে মামলার সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৫ জুন ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ওরফে ইজাজকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের পিতা আমিনুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নামউলেøখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫জনকে আসামি করা হয়।
মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন ওরফে খোকাকে প্রধান আসামী এবং মিছিলে গুলি বর্ষনকারী জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয়কে ২নং আসামী করা হয়েছে। এছাড়াও আরো ১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত আশরাফুল রহমান ওরফে ইজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক (সম্মান) উদ্ভিদ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ইতিমধ্যে হত্যা মামলার দ্বিতীয় আসামী জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয়কে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments