ডেস্ক রিপোর্ট: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইলেকট্রিক গাড়ির পোস্ট ভাইরাল হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি ভেঙে গেলেও চালকের একটুও ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির ছবিটি পোস্ট করেন এবং গাড়িটির প্রশংসা করেন সেই গাড়ির চালক। এই ইলেকট্রিক গাড়িটি টেসলা ইন্স-এর, যারা পৃথিবীতে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে।
সেই গাড়ির চালক জানান যে টেসলা মডেল এস মডেলের গাড়ী চালককে দুর্ঘটনায় সুরক্ষিত দেখে। মাত্র কয়েকদিন আগেই উত্তর আমেরিকার পুয়ের্তো রিকোয় একটি মারাত্মক দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় পাহাড়ের উপর থেকে খাদে এই টেসলা মডেলের গাড়িটি যাত্রীসহ নিচে পড়ে যায়। প্রায় ১০০ ফুট নিচে পড়ে গিয়ে গাড়িটি একেবারে ভেঙেচুরে নষ্ট হয়ে গিয়েছে।
আবার গাড়িটিকে মেরামত করা অসম্ভব। তবে আশ্চর্যের বিষয় ১০০ ফুট ওপর থেকে গাড়িটি পড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলেও চালকের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। তিনি হাতে সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে একাই হেঁটে বেরিয়ে এসেছেন। দুর্ঘটনায় গাড়িটির করুণ অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই, পোস্টটিতে টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক লাইক দিয়েছেন । যদিও এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ এবং কিভাবে চালক সুরক্ষিত থাকলেন তা জানা যায়নি।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments