রফিকুল ইসলাম সুজন: মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পুলিশ। আমরা প্রতিনিয়ত সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে পুলিশকে দেশ ও জনগণের কল্যাণে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কোনো অন্যায় বা অদক্ষতার সঙ্গে পুলিশ জড়িত না হোক। আজ রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন। ‘আধুনিক পুলিশিংয়ের রূপকার ও চেঞ্জ মেকার আইজিপি’ হিসেবে দায়িত্ব গ্রহণের দু’বছর পূর্তি উপলক্ষে সহকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরী ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশ ইন্সপেক্টর বি এম ফরমান আলী।
ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন- এ তিনটি জায়গায় কাজ করা খুব দরকার। সবার সহযোগিতায় কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ বিধিতে পরিবর্তন আনা হয়েছে। কনস্টেবল পদে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে। যার সুফল দেশের জনগণ শিগগির পাবেন। এছাড়া এএসপি পদে নিয়োগ বিধিতেও সংস্কার আনার সময় এসেছে। করোনাকালে পুলিশ জনগণের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে তা অভূতপূর্ব।
আইজিপি বলেন, সময়ের সঙ্গে পরিবর্তনের মধ্য দিয়েই মানুষের জীবন। সময় এক বহতা নদী। সময় চলে যায়, জীবন থেমে থাকে না। সংগঠনও জীবনের ন্যায়। এজন্য পরিবর্তনের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয়।
তিনি বলেন, পুলিশ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। আমরা প্রতিনিয়ত সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশকে দেশ ও জনগণের কল্যাণে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কোনো অন্যায় বা অদক্ষতার সঙ্গে পুলিশ জড়িত না হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন আইজিপি।
তিনি আরও বলেন, সংগঠন একটি জীবন্ত বিষয়। সংগঠনকে জীবন্ত রাখতে হলে প্রয়োজন প্রতিনিয়ত পরিবর্তন, দরকার সংস্কার। পরিবর্তনের ভেতর দিয়েই একটি সংগঠন টিকে থাকে, এগিয়ে যায়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ পুলিশ।
করোনাকালে দেশ ও জনগণের সেবায় পুলিশের মহাকাব্যিক ভূমিকার কথা উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশ জনগণের যে ভালোবাসা ও আস্থা অর্জন করেছে তা অভূতপূর্ব। জনগণের এ আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য আন্তরিকভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আইজিপি আগামীতে দেশের জন্য, দেশের জনগণের শান্তি, নিরাপত্তা এবং সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধির জন্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তারা ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন নেতারা। অনুষ্ঠানে আইজিপির কর্মকালীন খ-চিত্রের ভিত্তিতে নির্মিত দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আইজিপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের অভিমতের ভিত্তিতে ‘পরিবর্তনের পরিক্রমা: নাগরিক অভিমত’ এবং বিট পুলিশিংকে উপজীব্য করে রচিত ‘দুর্জয়ের ডায়েরি’র দ্বিতীয় খ-ের মোড়ক উন্মোচন করা হয়।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments