ঈদুল আজহা উদযাপিত

প্রকাশ : 17 Jun 2024
ঈদুল আজহা উদযাপিত

স্টাফ রিপোটার: মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা সারাদেশে যথাযথভাবে উদযাপিত হয়েছে। রোববার এক যোগে দেশব্যাপী দিবসটি উদযাপন করেন মুসল্লীরা। সকালে ঈদের নামাজ শেষে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে পশু কোরবানি করেছেন। 

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রধান করেছেন। 

আজ ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। 

উপমহাদেশের সর্ববৃহ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সকাল ৯ টায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়। 

বরিশাল অফিস জানিয়েছেন, বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠের জামাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা উপস্থিত সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

 জামাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিাযোদ্ধা এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

হেমায়েত উদ্দিন ঈদগাহের পাশাপাশি নগরীর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কশাই মসজিদেও একাধিক জামাত অনুষ্ঠিত হয়। 

সিলেট অফিস জানিয়েছেন, নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাতসহ সিলেটে ১৬টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

শাহী ঈদগাহ ময়দানের জামাতে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

রাজশাহী অফিস জানিয়েছেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মাদ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। পরে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র।

অন্যদিকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি নগরীর শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশগ্রহণ করেন ।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

খুলনা অফিস জানিয়েছেন, খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

ঈদুল আজহার প্রধান জামাত খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের দ্বিতীয় ও শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এর আগে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত খুলনা মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে। উপজেলাসমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি উদ্‌যাপন করা হয়।


সম্পর্কিত খবর

;