সিলেট অফিস:সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সাবেক সংসদ সদস্য, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ মকবুল হোসেে মৃত্যু মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মুত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সৈয়দ মকবুল হোসেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। ড. মোমেন মুক্তিযুদ্ধে সৈয়দ মকবুল হোসেনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকারের ওয়েজ আর্নার স্কিমের সফলতায় সৈয়দ মকবুল হোসেনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ড. মোমেন বলেন, সৈয়দ মকবুল হোসেন সে সময় ওয়েজ আর্নার স্কিম সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছিলেন এবং এই স্কিমের সফলতা এসেছিল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও সমাজসেবক হিসেবে সিলেটের উন্নয়নে, সাধারণ মানুষের কল্যাণে তিনি যে অবদান রেখে গেছেন তা সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তিনি মরহুম সৈয়দ মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্টাফ রিপোর্টার: সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচি ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর নির্বাচন ...
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার প্রতিম ...
স্টাফ রিপোর্টার: হজযাত্রাকে সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হও ...
সব মন্তব্য
No Comments