স্টাফ রিপোর্টার: সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে ফার্মগেট ও মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সন্ধ্যার ব্যস্ত সময়ে পরপর নাশকতায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সবচেয়ে বড় ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে। মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ভরে যায় মেট্রোরেল স্টেশন। ধোঁয়ার কারণে স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফার্মগেট স্টেশন। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে থাকেন। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফার্মগেটের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের ডাকঘর এলাকায়, পূরবী সিনেমা হলের সামনে সড়কের পাশে পার্ক করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, রাত সোয়া ৯টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দেয়। পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসে আগুনের পাশাপাশি সোমবার সন্ধ্যায় রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে, মিরপুরে সরকারি বাংলা কলেজের সামনে, তিতুমীর কলেজ এলাকা, রামপুরা-বনশ্রী এলাকা, শ্যামপুর এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটে। কোনো কোনো স্থানে বিস্ফোরণের পর পাশের দোকানে আগুন লাগে।
এসব ঘটনায় পুলিশ অন্তত ৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ বলছে, এসব ঘটনা আতঙ্ক সৃষ্টি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে এবং রাজধানীজুড়ে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মি ...
খুলনা অফিস: খুলনা নগরীর মিয়াপাড়ায় মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. মশিউর রহমান (৫৯)। রোববার (৮ নভেম্বর) রাত আনুমান ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার সন্ধ্যা-রাত পর্যন্ত থেমে থেমে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মালিবাগে পুলিশে ...
সব মন্তব্য
No Comments