দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরেও প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়েছে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দুপুর ১টায় দৌলতপুরেও আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও জেলা প্রশাসনের প্রতিনিধি আরডিসি তানভীর হায়দার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দৌলতপুরে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তন্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments