তালা(সাতক্ষীরা) প্রতিনিধি: তালা থানা মুজিব বাহিনীর প্রধান, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ প্রয়াত মোড়ল আব্দুস সালামের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ফাউন্ডেশনের আয়োজনে তালা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মীর জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সহকারী অধ্যাপক আবু বক্কর মোড়ল তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, মোড়ল আব্দুস শুকুর, অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, শাহিনুর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
সব মন্তব্য
No Comments