উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে নারী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, মোঃ নজরুল ইসলাম মাঝি, আঃ খালেক রাড়ি, মোঃ শাহীন হাওলাদার,অমল মল্লিক, বেবী রানী দাস। উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্টজনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর ভুয়সী প্রশংসা করে বলেন নারী নির্বাহী কর্মকর্তা উজিরপুরে যোগদানের পর থেকে সরকারের সকল সহায়তা সুষম বণ্টন, আবাসন প্রকল্প সঠিক পাত্রে দানসহ সরকারের উন্নয়ন মূলক কাজ সঠিক ভাবে দায়ীত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক কথায় এই নারী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন তার মেধা আর বয়স দুটোই একসাথে কাজে লাগিয়ে উজিরপুর থেকে সুনাম কুড়িয়ে নিয়েছেন। এছাড়াও বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে সন্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বজ্রপাতের পৃথক দুই ঘটনায় জেলে শামীম (৩৮) ও সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় এল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
সব মন্তব্য
No Comments