মো.পাভেল ইসলাম রাজশাহী: দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তানোর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়ের আলম।
আরো জানানো হয়, দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত ভন্ডু মন্ডল, সাং-ছাঐড়, থানা-তানোর, জেলা-রাজশাহীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হতে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, নিজ স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৯৫ সালের ২৭ মে তানোর থানায় দন্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলাটি তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রের প্রেক্ষিতে রাজশাহীর বিজ্ঞ দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে উক্ত আসামি মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার যাবৎ জীবন কারাদন্ডসহ ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ হয়।
আসামি মামলার হওয়ার পরপরই এলাকা হতে পালিয়ে যায়। উক্ত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা ওয়ারেন্ট ইস্যু হয়।
আসামি তানোর থানা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিয়ে গিয়ে মোঃ আজিজ, পিতা-মশির মন্ডল, সাং-সুন্দরপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ নামীয় ছদ্ম নাম ও ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড তৈরি করে করে এবং দ্বিতীয় বিবাহ করে সেখানে বসবাস করতে থাকে। আসামি বর্তমানে ঢাকায় লেবারের কাজ করতো।
মাঝে মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে আসে। রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) দিক-নির্দেশনায় তানোর থানা পুলিশ মূলতবী ওয়ারেন্টসমূহ তামিলের বিষয়ে গুরুত্বসহকারে কার্যক্রম শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানা পুলিশের একটি চৌকশ টিম শনিবার দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে রাজশাহী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
সব মন্তব্য
No Comments