মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ‘আদর্শ শিশু পরিবার ব্যবস্থাপনা ও উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১টায় সরকারি শিশু পরিবার (বালক), নেত্রকোনা প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।
এছাড়াও আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোনার উপপরিচালক মো. শাহ আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক মো. আলী হায়দার ভূঁইয়া এবং নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
বক্তারা আদর্শ শিশু পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনা, শিশুদের মানসিক ও নৈতিক বিকাশ, নিরাপদ পরিবেশ এবং মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments