রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়ার জম্বুদ্বীপ বেইলী ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি ব্রিজের বেশ কয়েকটি স্থানে স্টিলের পাত ভেঙ্গে,দেবে ও সরে গিয়ে এ মরণ ফাঁদের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৭ জুন ) সন্ধ্যায় ব্রিজের দক্ষিণ প্রান্তের ভেঙ্গে যাওয়া স্টিলের পাতের ফাঁকে স্বরূপকাঠি থেকে আসা রাজধানীগামী কাঠবোঝাই ট্রাকের চাকা আটকে কয়েক ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া ওই ব্রিজে প্রায়ই ঘটছে দূর্ঘটনা ।
এরশাদ জামানায় শেষের দিকে বানারীপাড়ার সন্ধ্যা নদীর শাখা নদীতে জম্বদ্বীপ এলাকায় বৃহৎ আকারের এ বেইলী ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় এ ব্রিজে বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্রিজের ওপর দিয়ে পণ্যবাহী ট্রাক, বিশেষ করে ২৫/৩০টন ওজনের কাঠবাহী ট্রাক,ঢাকাগামী পরিবহণ ও অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসসহ রাত-দিন নানা ধরণের হাজারো যানবাহন চলাচল করে থাকে। পিরোজপুরের স্বরূপকাঠিসহ বিভিন্ন এলাকার মানুষ এ ব্রিজের ওপর দিয়ে রাজধানী,বরিশাল শহর ও বানারীপাড়াসহ দেশের নানা প্রান্তে চলাচল করে থাকেন। স্থানীয়রা অবিলম্বে ব্রিজটি টেকসই সংস্কার কিংবা নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচল উপযোগী করা হবে। এছাড়া এখানে গার্ডার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments