ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ হেফাজতে নজির আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত নজির আহমেদ উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের মোল্লা বাড়ির হাফেজ উবায়দুল্লাহ এর পুত্র ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির এর ছোট ভাই।
মৃত নজির আহমেদের বড় ভাই হোসাইন আহমেদ তফছির বলেন, আমার ছোট ভাই নজির আহমেদ আমাদের এলাকায় একটি বাড়ি ক্রয় করে। এর পর থেকেই স্থানীয় মেম্বার মোশাহেদ উল্লাহর যোগসাজসে এলাকার একটি কুচক্রী মহলের সাথে আমার ভাই এর বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গতরাত ৯ টা ৪৫ মিনিটের দিকে একই এলাকার প্রতিপক্ষ হেলাল মিয়ার পুত্র জুম্মান মিয়া (৩৫) আকর্ষিক ভাবে নজির আহমেদ এর বাড়ির একটি কক্ষে ঢুকে এ সময় এলাকার লোকজন ও স্থানীয় মসজিদের মুসল্লিরা ঐ বাড়িতে এসে জড়ো হয়। এরই ফাঁকে সরাইল থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঐ বাড়িতে এসে জুম্মান মিয়াসহ আমার ছোট ভাই নজির আহমেদকে থানায় নিয়ে যান।
তিনি আরও বলেন, আমি থানা গেইটে যাওয়ার পর শুনতে পাই আমার ভাইকে আহত অবস্থায় দুইজন পুলিশ সদস্য সরাইল হাসপাতালে নিয়ে গেছেন। পরে হাসপাতালে গিয়ে আমি আমার ভাই এর মৃত্যু সংবাদ শুনতে পাই। এসময় কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানতে পারি হাসপাতালে নিয়ে আসার আগেই আমার ভাই এর মৃত্যু হয়েছে। পুরো ঘটনায় স্থানীয় মোশাহেদ উল্লাহ মেম্বার ও সরাইল থানা পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। একটি বড় কুচক্রী মহল আমার ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, আমাদের উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জুম্মানসহ নজির আহমেদকে থানায় নিয়ে আসার পর নজির আহমেদ অসুস্থ হয়ে গেলে তাকে সরাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মৃত নজির আহমেদের ভাই জাফর আহমেদ বাদী হয়ে মোশাহেদ উল্লাহ মেম্বারসহ ১৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার ২নং আসামী জুম্মানকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments