স্টাফ রিপোর্টার: টানা ১২ দিন বন্ধ থাকার পর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চালু করা হয়েছে।বুধবার (৩১ জুলাই) দুপুর ২টা পর ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হয়।
গতকাল থেকেই আলোচনায় আসে আজ ফেইসবুকসহ সামাজিক মাধ্যম খুলে দেওয়া হবে।
আজ দুপুরে রাড়ধানীর আগারগাঁয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় এক প্রেসবি্রফিং এ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার ঘােষণা দেন।
এর আগে টিকটকের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেইসবুক ও ইউটিউবের প্রতিনিধিদের সাথে অনলাইন বৈঠক করেন মন্ত্রী।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাত ৯টার দিকে ইন্টারনেট শাটডাউন করা হয়।যার কারনে সামাজিক যোগাযোগগুলো বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়। কিন্তু বন্ধ ছিল মেটার চারটি প্লাটফর্ম ও টিকটক।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
সব মন্তব্য
No Comments