নূর ই আলম, ইবি প্রতিনিধি : শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাকজমকপূর্ণ ভাবে উদযাপিত হতে যাচ্ছে “শেখ রাসেল দিবস ২০২৩”। এ লক্ষ্যে আগামী ১৭ এবং ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় দিবসসমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ১৭ অক্টোবর ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা উপ-কমিটির আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে শেখ রাসেল হল চত্বরে শেখ রাসেলের ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব এইচ. এম আলী হাসান। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অত্র ভাস্কর্য চত্বরে আনন্দের প্রতীক রঙ্গিন বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবস-২০২৩-এর কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং অতিথিবৃন্দ।
পরবর্তীতে, ১৮ অক্টোবর সকাল ১০ টায় শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল হলের হলরুমে কেক কাটা, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব এইচ. এম. আলী হাসান এবং সভাপতিত্ব করবেন শেখ রাসেল দিবস-২০২৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা।
সর্বশেষ কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments