ডেস্ক রিপোর্ট: মেক্সিকোর একটি শহরে উদ্বোধনের সময় নতুন এক সেতু ভেঙে পড়ে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সেতুটির উদ্বোধনীতে অংশ নেওয়া শহরের মেয়রও নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। এই ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি।
রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে দক্ষিণে কুয়ের্নাভাকা শহরের অবস্থান। সাপ্তাহিক ছুটির দিনে ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সমাগম দেখা যায়।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত ৮ জনের হাড় ভেঙে গেছে। শহরটির স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে, সেতু দুর্ঘটনায় শহরের চার কাউন্সিলর, দুই সিটি কর্মকর্তা এবং স্থানীয় একজন সাংবাদিক আহত হয়েছেন। ভেঙে পড়া সেতু থেকে আহতদের স্ট্রেচারে করে উদ্ধার করা হয়েছে। পরে সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, মেয়র উদ্বোধন ঘোষণার পরপরই ব্যাপকসংখ্যক মানুষ সেতুর ওপর দিয়ে হাঁটা শুরু করেন। তারা মাঝখানে পৌঁছানোর পরপরই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে প্রত্যেকেই সেতুর নিচের পাথর, বোল্ডার এবং পানিতে পড়ে যান।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেতু ভেঙে পড়ার এই ঘটনায় লোকজন অন্তত ১০ ফুট নিজে পড়ে যান। এতে শহরের মেয়রও সস্ত্রীক আহত হয়েছেন।
কাঠের বোর্ড এবং ধাতব চেইনের ঝুলন্ত সেতুটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেয়র জোসে লুইস উরিওস্তেগুই বলেছেন, উদ্বোধনের আগে কিছু মানুষ সেতুটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কর্মকর্তা ও সাংবাদিকদের পাশাপাশি সাধারণ লোকজনের উপস্থিতিতে সম্ভবত সেতুটির ধারণক্ষমতা ছাড়িয়ে যায়।
গার্ডিয়ানের মতে, শহরের একটি নদীর এক পাশ থেকে অপর পাশে যাওয়ার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। কুয়ের্নাভাকা শহরের প্রাকৃতিক আকর্ষণ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সেতুটি তৈরি করা হয়।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments