ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে আজ (০৯ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আইইএলটিএস স্কলারশিপ বিজয়ীর নাম ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। এ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আইইএলটিএস স্কলারশিপ বিজয়ীর এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের এক বছর মেয়াদকাল সফলভাবে সম্পন্ন করার সাফল্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানে স্কলারশিপ বিজয়ী মুরসালিন হাসান চৌধুরী আলফির হাতে সনদ, ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিশশা। অনুষ্ঠানে আইইএলটিএস ক্যাম্পাস অ্যাম্বাসেডর খন্দকার ইয়াসিন কাদের ও সাদিয়া জিসান আয়েশা তাদের বছরব্যাপী অবদানের স্বীকৃতি হিসেবে সনদপত্র অর্জন করেন। পুরস্কার বিজয়ী এই স্কলারশিপ এর টাকা দিয়ে পরের সেমিস্টার এর টিউশন ফি পরিশোধ করতে পারবে।
এ বিষয়ে টম মিশশা বলেন, “আইইএলটিএস স্কলারশিপ বিজয়ী মুরসালিন হাসান চৌধুরী আলফিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পাশাপাশি, সামনে থেকে এই উদ্যোগের নেতৃত্ব দেয়ায় আইইএলটিএস ক্যাম্পাস অ্যাম্বাসেডরদেরও ধন্যবাদ। ব্রিটিশ কাউন্সিল তরুণদের শিক্ষা, ইংরেজি এবং শিল্পকলায় জীবন গড়ার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অংশীদারদের সহায়তা করবে”
আইইএলটিএস স্কলারশিপ বিজয়ী মুরসালিন হাসান চৌধুরী আলফি বলেন, “নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার শক্তি ও সাহস হয়ে পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ কাউন্সিল। এই কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা প্রদান করায় আমি ব্রিটিশ কাউন্সিলের প্রতি অশেষ কৃতজ্ঞ।”
ব্রিটিশ কাউন্সিল থেকে আইইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ৬ স্কোর পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এমন সকল শিক্ষার্থীর জন্য এই স্কলারশিপের সুযোগ চালু করা হয়। ব্রিটিশ কাউন্সিল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাপূর্ণ বাছাই প্রক্রিয়ার পরেই শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে এই স্কলারশিপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের নেতৃত্ব দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়াও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের ডিন এবং প্রশাসনিক সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত মাসুদা রেজা, ডিরেক্টর অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের ড. ক্যাথেরিন লি ও তাসনিয়া আজমেরী।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments