স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০১ সেপ্টেম্বর সকাল ৮:০ টা থেকে ০২ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অদ্যাবধি দেশে হামে আক্রান্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। এর মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৪৪৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৪ জন।
একই প্রতিবেদন অনুযায়ী, অদ্যাবধি সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
তথ্য সুত্র: সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে চলতি বছরের সর্বোচ্চ ১ হাজার ৮৭২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ১৬ সেপ্টেম্বর ১৭৫৩ জন ভর্তি হয়ে ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এ সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৬৩ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হাম আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া ...
সব মন্তব্য
No Comments