স্টাফ রিপোর্টার: নতুন বাংলাদেশের অধীনে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সারা দেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভোট শেষে এখন বিভিন্ন কেন্দ্রে গণনা কার্যক্রম চলছে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এবার ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। ভোটগ্রহণের জন্য সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্র এবং ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতেও আগেভাগেই নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
এ নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। গড়ে প্রতি আসনে ৬ থেকে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভোটগ্রহণকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং বিএনসিসির সদস্যরা মাঠে সক্রিয় ছিলেন। পাশাপাশি ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন ভোটারদের শান্তিপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং গণনা শেষে দ্রুত ফলাফল প্রকাশের আশ্বাস দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন মহলের নজর রয়েছে। এখন সবার অপেক্ষা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments