ডেস্ক রিপোর্ট: অবিলম্বে রানা প্লাজা, তাজরিন ও সেজান জুস কারখানাসহ সকল শ্রমিক হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। রানা প্লাজা শ্রমিক হত্যাকান্ডের নবম বর্ষপূর্তিতে সংগঠনের কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। একইসাথে ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসে সমগ্র গার্মেন্ট শিল্পে সাধারণ ছুটি ঘোষণা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুনর্বাসন এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক টিইউসি’র নেতৃবৃন্দ।
আজ ২৪ এপ্রিল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রানা প্লাজা শ্রমিক হত্যাকান্ড দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় সাভারে রানা প্লাজার সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভ এবং জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবরে পুষ্পমালা অর্পণ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় রানা প্লাজার সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র পুষ্পমাল্য অর্পণ পরবর্তী সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, হাজারো শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার গত ৯ বছরেও সম্পন্ন হয়নি। এতগুলো বছর অতিক্রান্ত হলেও, কেন রানা প্লাজা শ্রমিক হত্যাকান্ডের বিচার সম্পন্ন না হয়ে উল্টো গ্রেফতারকৃত মালিকসহ দায়ীদের মুক্তি দেয়া হয়েছে তার জবাব সরকারকে দিতে হবে।
সাভারের রানা প্লাজার সামনে পুষ্পমাল্য অর্পণ শেষে গার্মেন্ট শ্রমিক টিইউসি সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল আল মামুনের সভাপতিত্বে এবং অঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কে এম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাজেদা বেগম সাজু, রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক টিইউসি’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাজাহান, প্রকৌশলী রুহুল আমীন, মঞ্জুরুল ইসলাম এবং কাজী ফিরোজ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবরে পুষ্পমালা অর্পণ করা হয়। এসময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রাক্তণ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের জন্য স্থায়ী পুনর্বাসন খুব জরুরি হওয়া সত্ত্বেও সে ব্যাপারে কোনো উদ্যোগ এখনও গ্রহণ করা হয়নি। তিনি আহত ও স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানান। তিনি রানা প্লাজার জায়গা অধিগ্রহণ করে তাদের স্থায়ীভাবে পুনর্বাসন কাজে সেই জায়গা ব্যবহার করার দাবি জানান। তিনি বলেন চিকিৎসার অভাবে, অনাহারে-অর্ধাহারে অনেক আহত ও অক্ষম শ্রমিক মানবেতরভাবে দিনাতিপাত করছে।
জুরাইনের সমাবেশে গার্মেন্ট শ্রমিক টিইউসি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, বর্তমান সময়ে দেশের শ্রমিক ও শ্রমজীবী মানুষের ওপর সীমাহীন জুলুম-নির্যাতন নেমে এসেছে। এই অবস্থায় সরকার খাদ্য, চিকিৎসা, চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় শ্রমজীবী মানুষ ভয়াবহ সংকটের মুখে পতিত হয়েছে। তিনি অব্যাহত শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের সকল বকেয়াসহ এপ্রিল মাসের পূর্ণ বেতন এবং পূর্ণাঙ্গ ঈদ বোনাস পরিশেধের দাবি জানান।
জুরাইন কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক টিইউসি’র কোষাধ্যক্ষ এম এ শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, গার্মেন্ট টিইউসির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম, জনি আরাফ খান, হোসেন আলী, শাহীন আলম প্রমুখ। এ সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র পক্ষ থেকেও নিহত শ্রমিকদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments