দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীদের হামলায় ১জন নিহত ও ১জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে বাবলাতলা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় মাদক চোরাকারবারী মোহন (২৫) নিহত হয়েছে এবং হৃদয় (২৪) হয়েছে। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মহসিন ওরফে মসুর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মাদক চোরাকারবারী হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেল যোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারী মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলায় চালায়। এসময় তাদের রাম দা ও ধারাল অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হলে জনি মোটরসাইলে ফেলে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মোহন মারা যায়। মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। আহত হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাদক চোরাকারবারীদের হামলার ঘটনায় ৪৭ বিজিব ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র বিশেষ টহল দল হামলাকারীদের আটক করতে সীমান্ত সংলগ্ন জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি ও আশ্রয়ণ এলাকায় অভিযান চালায়। অভিযানে গতকাল শনিবার ভোর সাড়ে ৩টার দিকে পুরাতন ঠোটারপাড়া এলাকায় হত্যাকারী মো. সোহেল (২৮) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল (৫০ এমএল) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। আটক সোহেল ঠোটারপাড়া গ্রামের সীমান্ত এলাকার মাদক স¤্রাট মো. মিল্টনের ছেলে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক সিজার মূল্য ৮ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। পরে গতকাল দুপুরে আটক আসামি সোহেলকে মাদকসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
হামলা ও নিহতের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হৃদা বিজিবি’র বরাত দিয় বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত পুর্ব বিরোধ ও দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রাম দা’র আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছে। হত্যার ঘটনায় জড়িত সোহেল নামে একজনকে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
সব মন্তব্য
No Comments