প্রতাপ হোড়,সাতক্ষীরা : অসাম্প্রদায়িক চেতনার জ্বলন্ত দৃষ্টান্ত সাতক্ষীরার সনাতন ধর্মালম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা। আর এই সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও শনিবার থেকে ঐতিহ্যবাহি গুড় পুকুরের মেলা শুরু হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা পৌরকর্তৃপক্ষ রবিবার (১৮ সেপ্টেম্বর) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
তবে, সকাল থেকে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় চলছে মনসা ও বিশ্বকর্মা পূজার কার্যক্রম। পূজা উপলক্ষে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা শুরু হয়েছে। হিন্দু নরনারীরা সেই বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের মনস্কামনা পূরনে নানা ধরনের মানত করছেন তারা। এবারের এই পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করছেন গৌতম ব্যানার্জি।
এবারের গুড় পুকুরের মেলা ১৫ দিনের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা বসে। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বসে শত শত দোকান পাট। গ্রামীন লোকজ ঐতিহ্যের পশরা সাজিয়ে চলে বেচাকেনা। তিনশ’ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রসঙ্গত ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পর থেকে কয়েক বছর মেলা বন্ধ ছিল । এরপর ২০১১ সাল থেকে ফের চালু হয় মেলাটি। তবে মেলার সেই প্রাণময় দিনগুলি আর নেই। সীমিত পরিসরে মেলা শহরের আব্দুর রাজ্জাক পার্কে বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments