সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ওমর ফারুক। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার (১৮ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মো.ওমর ফারুক ২০২৪ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে যোগদান করেন একই প্রতিষ্ঠানে ১৯ মে ২০২৫ সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।পূর্বে ১৭ বছর রাজশাহী মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন,তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক বলেন, আমি এই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলাম। উপাধ্যক্ষ হিসেবে এতদিন ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছি। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করব।চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মানোন্নয়নে তিনি সকল শিক্ষক, অভিভাবক ও সুধীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকল বিভাগের সকল শিক্ষক কর্মকর্তা,কর্মচারি ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থা (CNPISS) এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক/রসায়ন) CNPISS উপদেষ্টা দুর্গা চরণ রায়,ইনস্ট্রাক্টর (নন-টেক/হিসাববিজ্ঞান),CNPISS উপদেষ্টা আজিজুর রহমান, স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহিদ হাসান,সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এছাড়াও সংগঠনের অন্যান্য নির্বাহী সদস্য বৃন্দ। অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ বদলি হয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments