সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর: রাজশাহীর তানোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার তানোর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ তানোর গোদাগাড়ী সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, স্বাগত বক্তব্য রাখেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমদ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালেয়র বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওয়াতায় ২০২২-২৩ অর্থ বছরে তানোর উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরন করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
সব মন্তব্য
No Comments