ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৭০

প্রকাশ : 06 Jan 2025
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত  ৭০



ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই  জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২ জন ও নারী ১ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ২৭ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ২১০ জন ও নারী ১৪৭ জন।


 

সম্পর্কিত খবর

;