নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: নূর উন নবী সিয়াম মনোনীত হয়েছেন।
গত ৫ মার্চ ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ সাজেদুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন শফিকুল আলম, তানিয়া আক্তার ও ফজলে রাব্বি সনি। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শফিউল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আতিক হাসান, মোহাম্মদ ইসরাফিল, তামান্না আক্তার তুলি, মোঃ লোকমান হোসেন, ইমতিয়াজ কাউসার, মোঃ সামিউল ইসলাম ও মোঃ ইমরান খান দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটিতে আরও রয়েছেন— সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, মোঃ আশাদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ জাহিদ হাসান ও মোঃ সাজ্জিদ আহমেদ। দপ্তর সম্পাদক হিসেবে মোঃ ফরিদ মিয়া এবং উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন।
অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান এবং উপ-অর্থ সম্পাদক মোঃ ফারুক হোসেন। ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব আলী ও উপ-ক্রীড়া সম্পাদক মোঃ হাবিব মন্ডল ও ওবাইদুল।
প্রচার সম্পাদক হিসেবে মোঃ আরিফুল ইসলাম অমি এবং উপ-প্রচার সম্পাদক মোঃ জিহাদ মিয়াজি দায়িত্ব পালন করবেন। আইন সম্পাদক মোঃ নাহিদ হাসান এবং উপ-আইন সম্পাদক এস এম বখতিয়ার।
ছাত্র উন্নয়ন সম্পাদক হিসেবে মোঃ সুজন খান এবং উপ-ছাত্র উন্নয়ন সম্পাদক মোঃ আশিক উদ্দিন। ছাত্রী উন্নয়ন সম্পাদক হিসেবে লিমা খাতুন লিজা। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোঃ ইমামুছ ছলেহীন এবং উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ সাকিব।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— শিক্ষা ও গবেষণা সম্পাদক মো: হাবিবুল আহসান পলাশ, অভ্যর্থনা সম্পাদক মাঈশা হাসান মীম, সংস্কৃতি সম্পাদক মাহফুজুর রহমান মিঠুন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাইমিনুল হক, ত্রাণ সম্পাদক মো: মাহফুজুর রহমান, আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ শাহাদ, পরিবেশ সম্পাদক তোফায়েল আহমেদ সাকিব, ধর্ম সম্পাদক আতিকুর রহমান, উপ-ধর্ম সম্পাদক শংকর এবং পাঠাগার সম্পাদক মো: শাফায়েত সাকিব অমি।
কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো: নাজমুল হুদা, ড. মো: কামাল উদ্দিন, ড. জয়ন্ত কুমার বসাক।
এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো: মনিরুল ইসলাম এবং ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স (FTNS) বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আকিক ইবনে আলম ও সিনথিয়া শাহরীন বৃষ্টিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, রাজশাহী বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, "সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যারা আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। নতুন কমিটির পক্ষ থেকে আমরা অঙ্গীকার করছি, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করবো এবং সংগঠনকে আরও শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব করে তুলবো ইনশাআল্লাহ।"
সাধারণ সম্পাদক মো: নূর উন নবী সিয়াম বলেন, "মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব হবে। সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য আমি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চ ...
সব মন্তব্য
No Comments