স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস। বুধবার, ২৪ জুন ২০২৬ সন্ধ্যা ৬টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন দাম আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৩৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৯৪ হাজার ৩০৩ টাকা।
রূপার দামও বেড়েছে। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন দামে সোনা ও রূপা বিক্রি হবে। তবে সনাতন পদ্ধতির সোনা ও রূপার গহনায় মজুরি ও পাথর বাদ দিয়ে শুধু অলংকারের ওজনের ভিত্তিতে দাম নির্ধারণ হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments